লক্ষ্মীপুরে স্বশস্ত্র মহড়া দিচ্ছে আ.লীগের ক্যাডাররা : সংবাদ সম্মেলনে এ্যানি

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ত্রাসের রাজত্ব কায়েম করছে আওয়ামী সন্ত্রাসীরা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা ও গ্রামগঞ্জে স্বশস্ত্র মহড়া দিচ্ছে তারা। তারা লক্ষ্মীপুরকে ভুতুড়ে ও বিপদজনক শহরে পরিণত করেছে বলেও অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২২ ডিসেম্বর) সকালে জেলা শহরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ্যানি বলেন, লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। গত কয়েকদিন ধরে আমার নির্বাচনী এলাকায় প্রতিদ্ব›িদ্ব নৌকা প্রতীকের প্রার্থী তার স্বশস্ত্র ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালাচ্ছে। নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালাচ্ছে। গত শুক্রবারও শহরে বিএনপির নির্বাচনী গনসংযোগে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী বাঁধা দিয়ে নেতাকর্মীদের মারধর করে। এছাড়াও নির্বাচনী প্রচারণা থেকে আমার নেতাকর্মীদের কোন ওয়ারেন্ট ছাড়াই আটক করছে পুলিশ। নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এ্যানি। এসময় লক্ষ্মীপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনকে আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভ‚ঁইয়া, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি