লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোরশেদ আলম মিলন ওরফে ছান্দি মিলনকে (৩৭) গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। মিলন ওই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মনছুর আহম্মদের ছেলে।
শনিবার রাত সোয়া আটটার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি জানান, নিহত মিলন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঘটনার সময় মিলন একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশধারী চারজন সন্ত্রাসী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে মিলন ঘটনাস্থলেই মারা যান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি