৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে বিতর্ক প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে বিতর্ক প্রতিযোগিতা

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে:  সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে লক্ষ্মীপুরে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। (আজ) বুধবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়টির উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগীতায় অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা ও প্রতিনিয়ত দূর্ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে এ বিষয়ে করণীয়র উপর যুক্তি-তর্ক উপস্থাপন করেন বিতর্কে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীরা। এসময় বিচারকম-লী ও আমন্ত্রীত অতিথিরা ক্ষুদে শিক্ষার্থীদের যুক্তিসিদ্ধ এ বিতর্ক উপভোগ করেন। এর আগে সকালে দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল মতিনসহ অনেকে। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুুরুষ্কার বিতরণ করা হয়।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি