৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা

আবদুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে স্থানীয় পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ সভা আয়োজন করা হয়। এতে টি আই (ট্রাফিত প্রশাসন) মামুন আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশের সেবা নেন, চাঁদাবাজ থেকে দূরে থাকুন। চালক ও মালিকদের রশীদ ছাড়া কোন ধরণের চাঁদা না দেওয়ার আহবান জানান পুলিশ সুপার। এসময় তিনি পুলিশের পক্ষ থেকে প্রতি মাসে দুই দিনব্যাপী চালকদের প্রশিক্ষন ও ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে ট্রাফিক পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন। সড়ক দূর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী না উঠানো, যত্রতত্র গাড়ী থামানো ও পার্কিংয়ের বিষয়ে দিক নির্দেশনা দেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি