৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর  থেকে: লক্ষ্মীপুরে পিক আপ ভ্যানের চাপায় মিজানুর রহমান রুবেল মোল্লা নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)সকাল ১১ঘটিকার সময় লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিন তেমুহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান রুবেল পৌরসভার ১২ নং ওয়ার্ড়ের দ্বীন মোহাম্মদ এর ছেলে। তিনি টুমচর আসাদ একাডেমির শিক্ষক।তিনি পারিবারিক কাজে শহরের দক্ষিন তেমহনী এলাকা পৌছলে বিপরীত দিক থেকে আসা পিক আপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা জান তিনি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।উল্লেখ্য, গতকাল ২৩ জানুয়ারি (বুধবার) ভোর রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় মর্মান্তিক সড়ক দূরর্ঘটনায় একই পরিবারের ৬জন সহ ৭জন ঘটনাস্থলেই মারা যান। এ নিয়ে গোটা জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিপি/আরএল/সিএস  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি