৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’র শুটিং শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’র শুটিং শুরু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে সরকারের অনুদানপ্রাপ্ত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ শুটিং শুরু হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কামরু চৌধুরীর লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বাড়িতে চলচ্চিত্রটির মহরত উদ্বোধন করা হয়। এসময় চলচ্চিত্রটির পরিচালক এফ এম শাহীন, হাসান জাফরুল (বিপুল), চলচ্চিত্র অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী তানভীন সুইটি, বিবার্তা২৪ ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অভিনেতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, মাইক চলচ্চিত্রটির প্রযোজক হচ্ছেন তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীন। এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এফ এম শাহীন ও হাজান জাফরুল বিপুল চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন। ২০২০-২০২১ অর্থবছরে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ১৫ জুন তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে অনুদানপ্রাপ্ত এসব চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।এরমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ১৫টি। এতে শিশুতোষ ক্যাটাগরিতে এফ এম শাহীনের লেখা ‘মাইক’ চলচ্চিত্রটিও স্থান পায়। এ ব্যাপারে প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, পুরো চলচ্চিত্রটির লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় শুটিং করা হবে। মাসব্যাপী অভিনেতা ও কলাকুশলীরা এখানে থেকেই কাজ করবেন। প্রথম দিনের শুটিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি