৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের আসামী ইমরান গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণের আসামী ইমরান গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা দুলালের ছেলে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারের আমিরের ওয়ার্কশপের পেছনে নিয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়। রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিশুটিকে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

শিশুর মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে স্কুলের পার্শ্ববর্তী বাড়িতে ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশের আমিরের ওয়ার্কশপে কাজ করে ইমরান। ঘটনার দিন ইমরান চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ওয়ার্কশপের পেছনে নিয়ে ধর্ষণ করে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি