৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৭
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা কারাগারের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন, সালেহা বেগম (৫০), টিপু (৩৫), মফিজ (৩২), মারিয়া (৮), মো. সোহেল (৩০) ও তার স্ত্রী আফসানা (২০) এবং শিশু কন্যা সুফিয়া (৬)।তাদের মধ্যে টিপু ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্বদিক থেকে লক্ষ্মীপুর মুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ দুইটি সিএনজি রাস্তার পাশে পড়ে গিয়ে ধুমড়ে- মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি