লক্ষ্মীপুরে সিদীপ এর আয়োজনে শিসক সাংস্কৃতিক ও প্রবীণদের সংবর্ধনা অনুষ্ঠান
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষা গ্রহণে উৎসাহ দেওয়ার মত মহৎ কাজ করে থাকেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্যাকটিসেস (সিদীপ)।
সোমবার (২১/০১/২০১৯) ইং তারিখ বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকার ০৩ নং ওয়ার্ড আটিয়া বাড়ি সংলগ্ন খেলার মাঠে সিদীপ এর আয়োজনে শিসক সাংস্কৃতিক ও প্রবীণদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দিন ব্যাপী শিশুরা নাচ, গান, হাঁড়ি ভাঁঙ্গা, চেয়ার খেলা সহ মোট ৭ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুর রহমান এর সভাপত্বিতে শিক্ষা মনিটরিং অফিসার আব্দুল জলিলে এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজুল হাসান টিপু, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, সাংবাদিক মোঃ ইউছুফ, মোঃ আব্দুল মালেক নিরব, ফয়সাল কবির। আরো উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহিন, সিদীপ এর শিক্ষা সুপার ভাইজার আখিঁ আক্তার প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি