লক্ষ্মীপুরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ব্যাধিতে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি, গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্যা এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সদর উপজেলা,পৌর আওয়ামীলীগ, সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি