৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে সাংবাদিক আরিফের কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে সাংবাদিক আরিফের কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ আসন্ন লক্ষ্মীপুর (সদর) পৌরসভা’র নির্বাচনে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মোঃ আরিফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বিকেল ৩টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সাংবাদিক মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুর পৌর ১৩ নং ওয়ার্ড রাজিপুর গ্রামের কৃতি সন্তান। তার বাবা লক্ষীপুরে একজন বিশিষ্ট ব্যবসায়ী রাজিবপুর হোটেল এর মালিক। এছাাড়াও তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য। মনোনয়নপত্র জমা দেওয়া সময় কাউন্সিলর প্রার্থী সাংবাদিক আরিফ হোসেন বলেন, আমার ১৩ ওয়ার্ডের সাধারণ মানুষ পৌরসভার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই জনগণের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়ন ফরম দাখিল করি। আমি ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নের কাজ করে যাবো। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য, সবাই আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় কাজ করিতে পারি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি