৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাস স্বপরিবার করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাস স্বপরিবার করোনায় আক্রান্ত
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মা, ভাই বোনসহ লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ আব্বাস হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দৈনিক আজকের পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। শুধু তিনি একা নন, তার পরিবারের বাকি তিন সদস্যও করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। আজ সোমবার (১২ এপ্রিল) সাংবাদিক আব্বাস হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক আব্বাস হোসেন জানান, সংবাদ সংগ্রহে গিয়ে তিনি অসুস্থ অনুভব করেন। এর মধ্যে শরীরে করোনার লক্ষণ দেখা দিলে পরিবারের অন্যান্য সদস্যদের সহ নিজের নমুনা পরীক্ষা করান। এতে মা, ভাই বোনসহ তার করোনা ধরা পড়ে। এরপর তিনি এবং পরিবারের তিনি সদস্য হোম কোয়ারান্টাইনে যায়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। এদিক মা, ভাই বোনসহ সাংবাদিক আব্বাস হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত শুনে তাৎক্ষনিক খোঁজ নেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার, সাংবাদিক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান সবুজ, সাবেক কার্য নির্বাহী সদস্য নজরুল ইসলাম জয় সহ একাধিক সহকর্মী। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি