লক্ষ্মীপুরে পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে চারটি বিভাগে অপরাজেয় ৮ জন দাবাড়ু ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা স্টেডিয়ামের হলরুমে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন এবং জেলা আওয়ামী লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভাপতিত্ব করেন, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতায় ৪টি বিভাগে ১৩৫জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজের ইমরান হোসাইন শাকিল, রায়পুরের কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সামিনা ইয়াসমিন, রামগঞ্জের সাউদেরখীল উচ্চ বিদ্যালয়ের আসিফুল ইসলাম এবং গ্রীন টাচ্ স্কুল স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ শাহজাহান সেরা দাবাড়ুর কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন সাইমুন, ফাহমিদা আলম, নূরে আলম ও আমির হোসেন। পরে অতিথিরা চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দাবাড়–দের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধূলার বিলুপ্তি হচ্ছে বলেই, যুব সমাজ ও শিক্ষার্থীদের মাঝে মাদকাসক্তির প্রবণতা দিনদিনই বাড়ছে। এখনই সময় মাদককে প্রতিহত করার। তাই মাদকমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে এভাবে খেলাধূলার আয়োজন করতে হবে বলেও মন্তব্য করেন তারা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি