৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী
সুলতানা মাসুমা লক্ষ্মীপুর থেকে: লক্ষীপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে বাসিন্দা এবং এক সন্তানের জননী বলে জানা গেছে। জানা যায়, তোরাবগঞ্জ ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মুরাদের সাথে রামগতি উপজেলার চরসীতা গ্রামের আব্দুল মালিকের মেয়ে তাসনুর বেগমের সাথে প্রেম পরিণয় চলে দীর্ঘদিন ধরে। পরবর্তীতে গত বছর লাখ টাকা দেনমোহরে বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয়। বিয়ের পর থেকে মুরাদ হোসেন প্রবাসী হওয়ার দরুন তার স্ত্রী তাসনুর অন্যের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। মোঃ ইয়াসিন নামের তিন বছরের ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে তাসনুর বেগম গত ২ মার্চ ভোরে শ্বশুরবাড়ি থেকে সোনার নেকলেস, চেইন, কানের দুল, হাতের বালাসহ ৬ ভরি ওজনের স্বর্ণের গহনা ও জমি কেনার জন্য গচ্ছিত তিন লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। এই নিয়ে শশুর নুরুল আমিন চারদিকে খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পাননি। এদিকে অসহায় শিশু বাচ্চাটির কান্না যেন থামছেই না। একে নিয়ে যন্ত্রনা পোহাচ্ছেন দাদি জাহেদা বেগম। দীর্ঘদিন পরকীয়া প্রেমিকের সাথে থেকে গত পরশু তাসনুর বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্বশুর-শাশুড়ি ও প্রবাসী স্বামীকে বিবাদী করে যৌতুক মামলা দায়ের করেন। স্থানীয়রা জানিয়েছেন, হয়রানি করার হীন উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক এ মামলাটি দায়ের করা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি