লক্ষ্মীপুরে পৌরসভা কর্মচারিদের অবস্থান কর্মসূচি
আব্দুল মালেক নিরব : রাজস্ব খাত থেকে পৌর কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিদের বেতন ভাতা প্রদান এবং পেনশন প্রথা চালুর দাবীতে আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি এ কে এম সামছুদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন হেলাল, রামগঞ্জ পৌরসভা ইউনিটের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাহার, রায়পুর পৌরসভা ইউনিটের সভাপতি জুলফিকার হোসেন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, রামগতি পৌরসভার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর শাখার সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রদান করতে হবে। এছাড়া তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।
এসময় লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী’সহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি