৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর শাখার উদ্যোগে রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিদের বেতন ভাতা প্রদান এবং পেনশন প্রথা চালুর দাবীতে অবস্থান কর্মসূচী পালন করছে লক্ষ্মীপুর পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ১জুলাই (সোমবার) সকাল ০৯ টার সময় পৌর কার্য্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এসময় তারা এক রাষ্ট্রে দুইনীতি মানিনা মানব না বলে শ্লোগান দিতে থাকে।

অবস্থান কর্মসূচী চলবে সকাল ০৯টা হতে বিকাল ০৫টা পর্যন্ত। এসময় পৌর সভার সকল ধরণের দাপ্তরিক কাজ ও নাগরিক সেবা প্রদান বন্ধ থাকবে বলে ঘোষনা দেন বক্তারা। কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি একেএম সামছুদ্দিন পৌর শাখার সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সভাপতি আনোয়ার হোসেন ও মোহাম্মদ শাহ জাহান প্রমূখ। বক্তারা বলেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রদান করতে হবে। রাষ্ট্রীয় কোষাগার হতে অন্যান্য সুবিধা দিতে হবে। এছাড়া তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি