লক্ষ্মীপুরে পালিত হলো প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস
সুলতানা মাসুম, লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দপ্তর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১। ১লা জুন ২০২১ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতারও আলোচনা সভার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে। স্বাস্থ্যবিধি মেনে করোনার অতি মাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংক্ষিপ্ত আলোচনা পুরস্কার বিতরণী করা হয়।
প্রতিবছর ১ লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন। রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করুন।প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মোঃ আনোয়ার হোছাইন। জেলা প্রশাসক লক্ষ্মীপুর।
আমন্ত্রিত ছিলেন ডঃ এ এইচ এম কামরুজ্জামান( পিপি এম সেবা) পুলিশ সুপার লক্ষ্মীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন পাঠান। । আরো উপস্থিত ছিলেন ডাক্তার জুবায়ের হোসেন। থানা প্রাণী সম্পদ কর্মকর্তা,লক্ষ্মীপুর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডাঃ মোহাম্মদ আইয়ুব মিয়া। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লক্ষ্মীপুর।
বক্তারা বলেন প্রতিদিন একজন সুস্থ মানুষের একগ্লাস দুধ পান করাও একটি ডিম খাওয়া উচিত। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। শিশুর মেধা বৃদ্ধিতে দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও শিশু একাডেমির প্রশিক্ষক মাহাতাব উদ্দিন আরজু, সুলতানা মাসুমা, বেণীমাধব , একাডেমী শিশুরা ও লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি