৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চররমনী মোহন এলাকায় স্থানীয় কয়েকজন যুবকের মারধরে নিহত হয়েছেন অটোরিকশা চালক সফিক মোলতা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চররমনী মোহন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সফিক স্থানীয় মজিদ মোলতার ছেলে। পুলিশ জানায়, এর আগে শুক্রবার বিকালে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান, সদর উপজেলার চর রমনী মোহন এলাকার আসমত আলী সড়ক বর্ষায় বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে উঠে। সম্প্রতি তৌহিদ ও মামুনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করেন। এরপর ওই সড়কে চলাচল করা যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকেন তারা। শুক্রবার বিকালে অটোরিকশা চালক সফিক ও মিন্টু নামের এক মোটরসাইকেল আরোহী ওই সড়ক দিয়ে যান। এ সময় দু’জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। পরে সন্ধ্যায় অটোরিকশা চালক সফিক ফেরার পথে তারা আবারও তাকে আটকিয়ে ৫০০ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তৌহিদ ও মামুনসহ ৭ থেকে ৮ জন যুবক তাকে বেধম মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এরপর কয়েকবার বমি করে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অটোরিকশা চালক সফিক মারা যান। তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি