৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে অগ্নি নির্বাপন ও উদ্ধার প্রশিক্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে অগ্নি নির্বাপন ও উদ্ধার প্রশিক্ষণ

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে অগ্নি নির্বাপন, উদ্ধার মহড়া ও দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (৬মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় অগ্নি নির্বাপন ও উদ্ধার সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীরা মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নিয়মিত এ ধরনের কর্মসূচী পালন করে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এদিন অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মোশারফ হোসেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি