৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে নার্স সেজে হাসপাতাল থেকে নবজাত চুরি, আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে নার্স সেজে হাসপাতাল থেকে নবজাত চুরি, আটক ১
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নার্স সেজে হাসপাতাল থেকে ৩ দিনের এক নবজাতক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় রিমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা শহরের নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল (প্রা:) হসপিটাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়ে অন্যান্য রোগী ও স্বজনরা। পরে আটককৃত ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু চুরি করার দৃশ্যটি হাসপাতালের সিসি টিভি ক্যামরায়ও ধরা পড়ে বলে জানা যায়। আটককৃত ওই নারী সদর উপজেলার বশিকপুর এলকার প্রবাসী শাহজাদার স্ত্রী বলে জানা যায়। ভিকটিম শিশু সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সুমনের নবজাতক সন্তান। শিশুর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সুমনের স্ত্রী সাবিনার প্রসব বেদনা উঠলে তাকে লক্ষ্মীপুর শহরের নোভা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জম্ম হয়। হাসপাতালের ২য় তলার ২১৫ নম্বর বেডে প্রসব পরবর্তী চিকিৎসা সেবা নিচ্ছেলেন তারা। রবিবার বেলা ১১ টায় হঠাৎ নার্স বেশে এক নারী তাদের কক্ষে প্রবেশ করে। এসময় শিশুটিকে চিকিৎসককে দেখানোর কথা বলে নার্সের এপ্রোন খুলে কোলে নিয়ে বের হয়ে যায় ওই নারী। পরে শিশুটির নানী পিছু নেন তার। এক পর্যায়ে শিশুটিকে নিয়ে ওই নারী রিক্শাযোগে পালিয়ে যাওয়ার সময় নানী চোর চোর বলে চিৎকার করে উঠেন। পরে হাসপাতাল সংলগ্ন জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। এসময় ওই নারীকে আটক করে হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা হাসপাতালে ছুটে আসে। এসময় সিসি টিভির ফুটেজ দেখে চুরির দৃশ্য ধরা পড়ে। এ ঘটনায় হাসপাতালে উৎসুক জনতার ভিড় জমে। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায়। নবজাতকের বাবা সুমন ও সাবিনা জানান, আমার সন্তানকে চিকিৎসক দেখানোর কথা বলে চুরি করে নেয়ার সময় নারীকে ধরা হয়। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন এ দম্পতি। শিশু উদ্ধারকারী শিপন জানান, বাচ্চা নিয়ে যাচ্ছে মহিলার এমন চিৎকার শুনে দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধারও নারীকে আটক করে হাসপাতালে নিয়ে আসি। এ দিকে হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ডা. জয়নাল আবদিন, চুরি হওয়া নবজাতককে তাৎক্ষনিক উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। মনে হচ্চে একটা সিন্ডিকেট রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি