৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে নারিকেল গাছের চাপায় এক বৃদ্বের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে নারিকেল গাছের  চাপায় এক বৃদ্বের মৃত্যু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে বুধবার (২০ এপ্রিল) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মাঝি বাড়ির মৃত শফি উল্লাহর ছেলে। বৃদ্ধের ছেলে বিল্লাল হোসেন জানান, সকাল অনুমান পৌনে আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী দোকানে যান। ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির দিকে ফিরতে থাকেন। তাঁদের বাড়ির পাঞ্জেগানা মসজিদের সামনে পাকা সড়কের কাছে আসলে একটি নারিকেল গাছ পড়লে তিনি তার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যর চিকিৎসক ইসমত জেরিন বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুকের উপর অতিরিক্ত চাপে তিনি মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি