৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সদর উপজেলার ভবানীগঞ্জ-তেওয়ারীগঞ্জ সড়কের স্টিলের পুল এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা তিনি। দুর্ঘটনার পরপরই সড়কের দাসেরহাট, শান্তিরহাট ও তেওয়ারীগঞ্জ মোড়ে অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান চৌধুরী বলেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আশপাশের ইটভাটামালিকদের জবাব দিতে হবে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে কসবার বাড়িতে ফেরার পথে দ্রুতগতির পিকআপের সঙ্গে সাত্তারের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, পিকআপ রেখে চালক পালিয়ে গেছেন। চালক ও গাড়ির মালিককের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি