৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে মোবাইলে আসক্ত মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে মোবাইলে আসক্ত মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে মোবাইলে আসক্ত হয়ে আবদুন নুর রাফি (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের আইয়ুব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফি চরশাহী ইউনিয়নের বাসিন্দা আবদুল হালিমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাফি জকসিন অজি উল্যাহ হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে পবিত্র কোরআনের ২৩তম পারা অধ্যয়নরত ছিল। এবার ঈদের ছুটিতে বাড়িতে আসে রাফি। এসময় অস্বাভাবিকভাবে মোবাইলে আসক্ত হয়ে যায় সে। যার কারণে তাকে মোবাইল ধরতে নিষেধ করে তার মা- বাবা। এই অভিমানেই ঘরে থাকা ডিস এন্টেনার তার ব্যবহার করে বৈদ্যুতিক পাখায় ঝুলে গলায় ফাঁস দেয় মাদ্রাসা ছাত্র রাফি। গলায় ফাঁস দেওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন রাফিকে উদ্ধার করে নিকটস্থ চন্দ্রগঞ্জ ন্যাশনাল হসপিটালে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুন নুর রাফি নামে এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে অস্বাভাবিকভাবে মোবাইলে আসক্ত ছিল। ওই ছাত্রের লাশ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। তবে মাদ্রাসা ছাত্র রাফি দীর্ঘদিন ধরে জ্বীনের কু-প্রভাবে ছিল বলে দাবি করছেন তার পরিবারের লোকজন ও স্থানীয়রা। রাফি বাবা-মায়ের বড় সন্তান। তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত সকলেই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি