লক্ষ্মীপুরে মলম পার্টির খপ্পরে ভূমি কর্মকর্তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ অজ্ঞান পার্টির কবলে পড়ে মানুষকে যখন প্রাণ হারাতে হচ্ছে তখন তাদের দৌরাত্ম্যকে ছিচকে অপরাধ বলে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই।এই অজ্ঞান পার্টিরা মানুষকে সংজ্ঞাহীন করার ওষুধ খাইয়ে সর্বস্ব লুটে নিচ্ছে। এই সকল অপরাধীদের খপ্পরে পড়ে অনেক প্রাণ অকালে ঝরে যাচ্ছে। পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
লক্ষ্মীপুর জেলায় এইসকল প্রতারক চক্রের খপ্পরে অনেকেই ইতিপূর্বে পড়েছে।কারো মোবাইল টাকা ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে। কারো বা গহনা সবকিছু নিয়ে গেছে। তাদের সম্মোহনী শক্তি এতই তীব্র যে তারা সর্বস্ব নিজ হাতেই অপরাধীদেরকে দিয়ে দিয়েছে। এই সকল ঘটনা সাধারণত বাসে চলার পথে বিভিন্ন প্রকার ওষুধ প্রলোভন দেখিয়ে কিছু একটা খাইয়ে অথবা বাজারের পিছনের দিকে অনেককেই অভিনব কায়দায় সম্মোহিত করে সর্বস্ব লুট করে নেয়ার ঘটনা প্রায়ই ঘটেছে।
গত বৃহস্পতিবার ১৯/১/২০২২ তারিখে দিদার হোসেন (৫৪) পিতা-মৃত আব্দুস সাত্তার। গ্রামঃ ভবানীগঞ্জ তিনি বাসযোগে কুমিল্লা থেকে লক্ষীপুর জেলায় আসার পথে মলম পার্টির খপ্পরে পড়েন। তাকে লক্ষ্মীপুর জেলার রামগতি বাস স্ট্যান্ড থেকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর জেলার নোভা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো অসুস্থ কথা বলতে পারছেন না। তিনি লক্ষ্মীপুর জেলার চরশাহী ইউনিয়ন এর একজন ভূমি কর্মকর্তা। তার বাবা ছিলেন লক্ষীপুরের সাবেক এমপি। যেহেতু দিদার হোসেন এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারেননি এজন্য এখনো থানায় মামলা দায়ের করা হয়নি।
সাধারণ জনগণ এই মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে অসুস্থ হচ্ছে, মৃত্যু হচ্ছে অনেকের। এই মলম পার্টির অপরাধকে আজ আর ছোট করে দেখার উপায় নেই। এই সকল অপরাধীদের যাতে চিরুনি তল্লাশির মাধ্যমে ধরা হয় এবং তাদের শাস্তি প্রদান করা হয় এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। গণতান্ত্রিক দেশে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা হীনতা অবশ্যই কারো কাম্য নয়। এই সকল অপরাধীদের যদি ধরা হয় এবং শাস্তি প্রদান করা হয় তবেই এই সকল মলম পার্টির অপরাধ নির্মূল হবে। সাধারণ জনগণ ও নিরাপদে চলাচল করতে পারবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি