৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে মানবাধিকার কর্মীদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে মানবাধিকার কর্মীদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে মানবাধিকার কর্মীদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) সন্ধ্যায় জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া- মুনাজাত করা হয়।

এরআগে বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মমিন উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিশনের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন।

এ সভা সঞ্চালনা করেন কমিশনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ আ আবীর আকাশ। বক্তারা বলেন, মানুষের অজ্ঞতা ও অসচেতনতার কারণে সমাজে বিভিন্ন অপরাধ ও সমস্যা বেড়েই চলেছে। এতে দেশ ও জাতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। সমাজের এই করুণ দশা বদলে দিতে মানবতাবাদী তথা মানবাধিকার কর্মীদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে সমাজে উদ্ভুত এসব অপরাধ ও সমস্যা সমাধানে কাজ করতে হবে। একই সঙ্গে ন্যায্য অধিকার আদায়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডা. মো. বেলাল হোসেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি