৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে শিকলে বেঁধে শিক্ষকের নির্যাতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে শিকলে বেঁধে শিক্ষকের নির্যাতন

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে মাদ্রাসায় পড়তে রাজি না হওয়ায় বাড়ি থেকে তুলে এনে ইয়াছিন আরাফাত নামে এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে মাদ্রাসার শিক্ষক বিরুদ্ধে।

এঘটনায় আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকালে পৌর শহরের পশ্চিম লাহারকান্দি এলাকায় রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের ফয়েজী পলাতক রয়েছেন। তিনি ওই মাদ্রাসার মহতামিম। আহত ছাত্র লাহারকান্দি গ্রামের আব্দুর লতিবের ছেলে। তার বাহু ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিন ও তার ভগ্নীপতি মো. সলিম বাংলাপ্রেসকে জানান, ওই মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র ইয়াছিন আরাফাত। প্রায় বিভিন্ন কারণে অকারণে তাকে মারধর করা হতো। তাছাড়া বেশ কিছু সমস্যার কারণে মাদ্রাসা পরিবর্তন করে অন্যত্র ভর্তি হতে চায় সে। এতে মাদ্রাসার প্রধান (মহতামিম) আব্দুল কাদের ফয়েজী তার উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে বৃহষ্পতিবার সকালে ইয়াসিনকে বাড়ি থেকে তুলে এনে বেদম প্রহার করে নিজ কক্ষে শিকলে বেঁধে রাখে। পরে স্থানীয় ও স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মো. আনোয়ার হোসেন বাংলাপ্রেসকে বলেন, শিশু ইয়াছিন আরাফাতকে শিকরে বাধাঁ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোজ খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি