
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: বিপুল পরিমাণ নগদ টাকা ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী জহিরকে (৪৫) আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (৪ এপ্রিল) লক্ষ্মীপুর জেলা সদর থানাধীন বিসিক সংলগ্ন এলাকায় রাকিবের দোতলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে জহিরকে আটক করে র্যাব-১১।
এসময় তার কাছ থেকে পাঁচটি বিদেশী মদের বোতল, দুটি প্লাস্টিকের বোতল, একটি মোবাইল ফোন,নগদ ২৯ লক্ষ ৯৯ হাজার পাঁচশত টাকা ও কালো রংয়ের হ্যারিয়ার প্রাইভেট কার উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়,আসামী জহির প্রকাশ মিজি (৪৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরডুকিয়া গ্রামের মৃত আবদুল হাশিমের ছেলে।সে নেক্সট ফুড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সি এফ ও পদে চাকুরি করতেন। সেই সুবাধে লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড সাহাপুরের ডাক্তার বাড়ির মৃত ডাক্তার গিয়াস উদ্দিনের ছেলে ওসমান গনি মিন্টু (৫৬) সহ দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছিল। অভিযান কালে তার আরেক সহযোগী ওসমান গনি মিন্টু(৫৬) পালিয়ে যায়।
র্যাব-১১ লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, মাদক ব্যবসায়ী জহিরকে বিদেশী মদ ও নগদ টাকা সহ গ্রেফতার করা হয়েছে।তার অপর এক সহযোগী ওসমান গনি মিন্টু পলাতক রয়েছে।আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে ধরার চেষ্টা চলছে বলে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]