৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে লাখ টাকাসহ মলম পার্টি চক্রের মূলহোতা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে লাখ টাকাসহ মলম পার্টি চক্রের মূলহোতা আটক
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে অজ্ঞান করে লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় নূর মোহাম্মদ সেলিম (৫১) নামে মলম পার্টি চক্রের এক সদস্যকে টাকাসহ আটক করেছে পুলিশ। আটক নূর মোহাম্মদ সেলিম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ বাজারস্থ হীরা বিরিয়ানি হাউজ এন্ড মিষ্টি মেলা নামীয় দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি মলম পার্টি চক্রের মূলহোতা। এসময় ভিকটিম জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মিষ্টি কেনার জন্য ওই দোকানে আসেন। এরপর এক এক করে আরো তিনজন লোক নাস্তা খাওয়ার জন্য একই দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে জাহাঙ্গীরের সাথে তাদের কথা হয়। এসময় তাদের সঙ্গে থাকা জুসের বোতল থেকে এক গ্লাস জুস জাহাঙ্গীরকে খেতে দেন। এরপর জাহাঙ্গীর কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়লে তার সাথে থাকা ১ লক্ষ টাকা সেলিম চক্রটি হাতিয়ে নেয়। এ‌দি‌কে জাহাঙ্গীর পুরোপুরি অচেতন হলেও হীরা বিরিয়ানি হাউজের মালিক মোঃ ফিরোজ ঘটনাটি বুঝতে পেরে ট্রাফিক পুলিশের কনষ্টেবল সফিকুল ইসলামের সহযোগিতায় মলম পার্টির সদস্য সেলিমকে পালিয়ে যাওয়ার সময় আটক করেন। সেলিমের সাথে থাকা অন্য দুইজন ঘটনাটি বুঝতে পেরে আগেই পালিয়ে যায়। পরে তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বলেন, সেলিম মলম পার্টি চক্রের মূলহোতা। তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে অজ্ঞান করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই কাজে লিপ্ত তারা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি