৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে কৃষি জমি নষ্ট করায় আদালতে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে কৃষি জমি নষ্ট করায় আদালতে জরিমানা
সুলতানা মাসুমা,  লক্ষ্মীপুর থেকে: দিনের পর দিন দেশে জনসংখ্যা বাড়লেও কমেছে কৃষি জমি।লক্ষ্মীপুরের ইটভাটা গুলোর কাঁচামাল হিসেবে ফসলি জমির মাটিকে চিহ্নিত করে নিচ্ছেন ভাটার মালিক পক্ষ।সরকারি নিষেধাজ্ঞা থাকায় সরাসরি মাটি সংগ্রহ না করে সুকৌশলে দালালের মাধ্যমে মাটি সংগ্রহ করছে ভাটার মালিক পক্ষ।এমনই একটি চক্র লক্ষ্মীপুর সদর উপজেলার চরররুহিতা ইউপি সহ আশেপাশের এলাকা থেকে বেশ কয়েক বছর যাবত থেকে মাটি সংগ্রহ করেছে।অবৈধ ট্রাক্টর দিয়ে দীর্ঘ দিন যাবত চক্রটি ফসলি জমির মাটি সংগ্রহ করার খবর পায় উপজেলা প্রশাসন। পরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে (১৪ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে এ অভিযান চালানো হয়।এসময় ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং মাটি বহনকারী স্থাপন ট্রাক্টরের মালিককে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। অভিযান পরিচালনা কালীন সময়ে উপস্থিত ছিলেন চররুহিতা ইউপির গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয় সূত্রে জানায়, কয়েক বছর যাবত আলমগীর (৫০), জামাল (৪৫), মদিনা(৫৫) সহ কয়েকজন মিলে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করতেন।অবৈধ ট্রাক্টর চলাচলে একদিকে যেমন ফসলের জমি ও আশেপাশের বাড়িঘর বিনষ্ট হয়।অন্যদিকে গ্রামীন সড়কগুলো নষ্ট হয়।এতে রাস্তাঘাটে চলাচল কারী পথচারী ও শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বলেন, চররুহিতা ইউপির ৮নং ওয়ার্ডে কৃষি জমির মাটি বহন করা অবস্থায় ৩টি ট্রাক্টর আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা ৫ ও ১৫ অনুযায়ী ৫জনকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি