৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের পুনাকের খাদ্য সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের পুনাকের খাদ্য সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত,অসহায়ও শ্রমজীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে পুলিশ লাইন্স হলরুমে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সামগ্রী বিতরন করেন সংগঠনের সভানেত্রী কাজী বন্যা আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেত্রীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ ও চিনি। এসময় সভানেত্রী কাজী বন্যা আহমেদ বলেন, করোনা ও লকডাউনের কারনে শ্রমজীবি শ্রমিক ও অসহায় এবং দু:স্থরা কোন কর্ম করতে পারছেনা। তাই সংগঠনের পক্ষ থেকে এসব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়েছে। এটি অব্যাহত রাখার ঘোষনাও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ড,এএইচএম কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ,সদর সার্কেল পুলিশ সুপার মিমতানুর রহমান,ডিআইও ওয়ান মো. ইকবাল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি