৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে কম্পিউটার দোকানীর গলাকাটা লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে কম্পিউটার দোকানীর গলাকাটা লাশ উদ্ধার

আবদুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুর সদর উপজেলায় আলমগীর হোসেন (৪৫) নামে এক কম্পিউটার দোকানীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আলমগীর হোসেন জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইছা গ্রামের মৃত. বশির উল্যাহ’র ছেলে। সে রায়পুর পৌর শহরের শাহী হোটেল সংলগ্ন তানহা কম্পিউটারের মালিক। এছাড়াও তিনি নারিকেল-সুপারি, ইট, বালুসহ কয়েকটি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে পাওনা ৬ লাখ টাকা আনতে যায় আলমগীর। সন্ধ্যার পর পাওনা টাকা নিয়ে বাড়ির উদ্দ্যেশে রওনা দেয় সে। কিন্তু রাতে তিনি বাড়ি পেরেননি। অন্যদিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ। পরে আত্মীয় ও পরিচিতদের বাড়িতে বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে একই উপজেলার কাজির দিঘীর পাড় এলাকায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। তবে মান্দারী বাজারের ঐ ব্যবসায়ীর নাম বলতে পারেননি স্বজনরা।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি