৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে কিশোরকে ডেকে নিয়ে মুক্তিপণ দাবী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে কিশোরকে ডেকে নিয়ে মুক্তিপণ দাবী

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা : লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এলাকায় মোঃ শামীম হোসেন বাবু নামের ষোল বছর বয়সি এক কিশোর কে ডেকে নিয়ে মিথ্যা সিকারোক্তি আদায় ও মুক্তিপণ দাবীর অভিযোগ উঠেছে আপন মামা মামি ও দুই মামাত ভাইয়ের বিরোদ্ধে। শামীম কুশাখালী ইউনিয়নের পশ্চিম কল্যাণপুর গ্রামের গফুর মিস্ত্রী বাড়ির ইসমাইলের ছেলে।

অভিযুক্তরা হলেন, হাজীরপাড়া ইউনিয়নের বড় বল্লম পুর গ্রামের সুবেদার বাড়ির আমির হোসেন হিরণের ছেলে মোঃ রবিন হেসেন ও মোঃ রাফি হোসেন,মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ আমির হোসেন হিরণ ও তাঁর স্ত্ধসঢ়;্রী রেখা বেগমসহ অজ্ঞাত আরো কয়েক জন। অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত( ২৭ র্মাচ বুধবার) সন্ধ্যা ৭টার সময় মামাত ভাই রবিন তার ফুঁফাত ভাই শামীম কে ফোন করে কথা বলার জন্য চন্দ্রগঞ্জ বাজার রাজ হোটেল হতে ডেকে নেয় । পরে রবিনসহ কয়েক জন যুবক শামীমকে অস্ত্র ঠেকিয়ে একটি সিএনজিতে করে হাজীরপাড়া ইউনিয়নের বড় বল্লব পুুর বটতলা এলাকার নির্জণ জায়গায় তুলে নিয়ে যায়।

পরে রবিন তাঁর মাকে ফোন করে শামীমকে তুলে আনার বিষয়টি জানায় তখন রবিনের মা বলে শামীমকে বল সে যেন তার মাকে জমির বিষয়ে রাজি করাই তানা হলে তাঁওে মেরে ফেল। এবং তার কাছ হতে মিথ্যা সিকারোক্তি আদায় করে ও পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে ও তার সিম্পনি ভি১০০ মোবাইল সেট ও ০১৮৬৪৩২২৩৮৪ নাম্বারের সিম র্কাড রেখে দেয় । এবং বলে দেয় বাড়িতে এসে যেন শামীম তার মাকে বলে তাদেরকে জমি লিখে দেয়। আর যদি জমি লিখে না দেয় তাহলে আমাকে হত্যার হুমকি দেয়। রাত অনুমানিক ১০ টার সময় তাকে ছেঁড়ে দেয় এবং বলে আগামী রবিবারের মধ্যে মুক্তিপনের টাকা দিতে না হয় তাকে আবার তুলে নেওয়া হবে। এই ঘটনা যদি কাউকে বলি আমাকে প্রাণে মেরেফেলবে। তাই আমি প্রথমে ভয়ে কাউকে জানায় নি। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায় , চার-পাঁচ মাস আগে শামীমের নানার বাড়ির ওয়ারিশি জমি নিয়ে তাঁর মামা- মামির সাথে তাঁর মায়ের ঝগড়া হয় । এক পর্যায়ে বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠক হয়। এর পর থেকে রবিনের পরিবার বিভিন্নভাবে তাদের হয়রানী করতে থাকে। এবং তার মাকে তাঁর মামার নামে জমি লিখে দিতে বিভিন্ন লোকজন দিয়ে চাপ দিতে থাকে। শামীমের মা বলেন, আমার বাবার বাড়িতে আমাদেও মাত্র ৭ শতক জমি আছে এতে আমার ৪ ভাই ও দুই বোন মালিক । আমার মেঝ ভাই আমির হোসেন হিরণ ও ভাবী রেখা বেগম আমাকে তাদের নামে জমি লিখে দিতে বলে কিন্তু আমি তা করিনি কারন এক ভাইকে দিলে অন্য ভাইগন ঘর করতে পারবে না তাই আমি তাদেও কে জমি দিইনি। তারা এই সামান্য জমির জন্য আমার ছেলে কে অপহরণ করেছে আমি এর বিচার চাই।

এবিষয়ে জানতে চাইলে রেখা বেগম বলেন, আমি কিছু জানিনা , কে বা কারা আমার ছেলেকে ও আমার ননদেও ছেলে শামীম কে আটকিয়ে রাখে পরে আমার ছেলে রাফি গিয়ে এদের কে নিয়ে আসে । আমরা অপহরণ করিনি। এবিষয়ে আমির হোসেন হিরণ বলেন, আমি রাতে ঢাকা থেকে বাড়িতে আসছি সকাল বাড়িতে এসে আমার বোন , বোন জামাই, ভাগিনা বিষয়টি আমাকে জানালে আমি সবার কথা শুনে আমার ছেলে ও আমার স্ত্রীকে শাসন করেছি। এ প্রতিবেদন লিখা পর্যন্ত মামলার প্রস্তিতি চলছে বলে জানা যায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি