৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে কবি নজরুলের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে কবি নজরুলের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, কবি আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর নজরুল একাডেমির উদ্যোগে সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।

নজরুল একাডেমির সাধারণ সম্পাদক ও প্রবীন সাংবাদিক সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হেলাল উদ্দিন মাহমুদ, কবি মুস্তফা আল মামুন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল, কবি নাছির উদ্দিন মাহমুদ, জনতা ডিগ্রি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল ও কবি আমির হোসেন মোল্লা, টুমচর আসাদ একাডেমির প্রভাষক আব্দুল বাতেন, টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯২৬ সালে জাতীয় কবি নজরুল ইসলাম লক্ষ্মীপুরে আসেন। এরপর তিনি বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য শেষে লক্ষ্মীপুর টাউন হলে রাত্রি যাপন করেন। তাই লক্ষ্মীপুর টাউন হলের সামনে কবি নজরুলের প্রতিকৃতি স্থাপন, লক্ষ্মীপুর পোস্ট অফিসের সামনে থেকে শহরের দক্ষিণ তেমুহনী সড়কটিকে নজরুল এ্যাভিনিউ নামে নাম করণ’সহ বিভিন্ন দাবী জানান তাঁরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলন এর জেলা শাখার সভাপতি কার্তিক সেনগুপ্ত ও জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর শাখার সভাপতি কবি এসএম জাহাঙ্গীর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন, এনজিও কর্মকর্তা নুর মোহাম্মদ’সহ বিভিন্ন শ্রেণির লোকজন।

আলোচনা শেষে কবি নজরুলকে নিবেদিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি করা হয়। এছাড়া নজরুল সঙ্গীত পরিবেশন করেন বেতার শিল্পি লিপিকা সেন গুপ্ত ও তবলায় ছিলেন বেনী মাধব বাবু।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি