৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে কাস্টমসের অভিযানে নকল ব্যন্ডরোলযুক্ত সিগারেট জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে কাস্টমসের অভিযানে নকল ব্যন্ডরোলযুক্ত সিগারেট জব্দ

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের অভিযানে বিভিন্ন ব্যান্ডের বিপুল পরিমান নকল ও জাল ব্যন্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এসব নকল সিগারেট জব্দ করা হয়। লক্ষ্মীপুর ভ্যাট অফিস সূত্রে জানা গেছে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার মো. আজিজুর রহমান এর নির্দেশে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের লক্ষ্মীপুরে দায়িত্বরত বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. ফখরউদ্দিনের নেতৃত্বে বিভাগীয় দপ্তরের নিবারক টিম গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ, হায়দরগঞ্জ ও দত্তপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিভিন্ন ব্যান্ডের নকল ও জাল ব্যন্ডরোলযুক্ত ৩৩ হাজার ৬০টি শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩২ হাজার ২শ ৪০ টাকা। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের লক্ষ্মীপুরে দায়িত্বরত বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. ফখরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান পরিচালনার সময় চন্দ্রগঞ্জ বাজারের আফজাল রোডের বাচ্চু স্টোর, রায়পুরের হায়দরগঞ্জ বাজারের মিতালী স্টোর ও দত্তপাড়া বাজার থেকে বিভিন্ন ব্যান্ডের নকল ও জাল ব্যন্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি