৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে জমি দখলে ব্যর্থ হয়ে পতিপক্ষকে হয়রানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে জমি দখলে ব্যর্থ হয়ে পতিপক্ষকে হয়রানি

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা: লক্ষ্মীপুরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে ব্যর্থ হয়ে পতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোস্তফা (৫০) রায়পুর উপজেলার কলা কোপা গ্রামের নুরুল ইসলাম এর ছেলে ও একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মোস্তফা পতিপক্ষকে ঘায়েল করতে তাদের বিরুদ্ধে তার স্ত্রীকে নির্যাতনের মিথ্যা ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করে।

জানা গেছে, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের আলী রাজা পাটোয়ারী বাড়ীর আব্দুর রব মাস্টার ও আশরাফুর রহমান বাবুলসহ ১৬ জনকে বিবাদী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৩ ডিসেম্বর ভুক্তভোগীদের জমি দখলের চেষ্টা করে। এসময় মোস্তফা গংরা আবদুল হাই ও আশরাফুর রহমান বাবুল কে শাবল লোহার রড, দা, লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে ভোক্তভোগী বাদী হয়ে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন যার নাম্বার-৬০৬।

জানতে চাইলে আব্দুর রব মাস্টার বলেন, সবুজ ও মোস্তফা গংরা দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি মসজিদের নামে ভূয়া দলিলের (১৪৯২/১৯০১)ভিত্তিতে ওয়াকফ দাবি করে দখলের চেষ্টা করে আসছিল। এতে আইনগতভাবে ব্যর্থ হয়ে জবর দখলের চেষ্টা চালায়। সেখানেও ব্যর্থ হয়ে ব্যক্তিমালিকানাধীন অন্য সম্পত্তিতে পুনরায় দখলের চেষ্টা চালালে সোমবার সকালে বাধা দিতে গেলে তাদের ভাড়া করা সন্ত্রাসী মোস্তাফাসহ তাদের হাতে আব্দুল হাই ও আশরাফুর রহমান বাবুল রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে তারা ঘটনার ৫দিন পরে মোস্তফা বাদী হয়ে জমি দখলে ব্যার্থ হয়ে তার স্ত্রীকে নির্যাতনের মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করছে।

এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি