৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে জাতীয় পাট দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে জাতীয় পাট দিবস পালিত

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ০৬ মার্চ (বুধবার) বিশ্ব পাট দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহিমা মজুমদার, পাট অধিদপ্তর নোয়াখালী অঞ্চলের পরিদর্শক আবদুর রহিম মজুমদার প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি