লক্ষ্মীপুরে জামায়াতের ২ নেতা গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ জুলাই) দিনগত রাত ২ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও দক্ষিণ মজুপুর এলাকার বাসা থেকে মমিন উল্যাহকে গ্রেফতার করা হয়।
রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। তবে কি মামলায় গ্রেফতার করা হয়েছে তা বলেননি পুলিশ পরিদর্শক মমিনুল হক।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামাতে ইসলামি
দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি