৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ইউএনওর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ইউএনওর গাড়ির ধাক্কায় পথচারী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে বুধবার রাতে লক্ষ্মীপুর-রায়পুর আ লিক মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ইউএনও শিল্পী রানী রায় জানান, নোয়াখালী থেকে রায়পুরে ফেরার পথে ঘটনাস্থলে লোকটি চলন্ত গাড়ির সামনে দিয়ে আকস্মিক রাস্তা পার হতে দৌঁড় দিতে গিয়ে গাড়ির ধাক্কা খেয়েছে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে পথচারী লোকটি মানসিক ভারসাম্যহীন।প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও’র গাড়ি চালকের অসাবধানতাবশত দূর্ঘটনাটি ঘটে। এসময় গাড়িটির গতি বেশি ছিল বলে জানান তারা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি