
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনীতে এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
এসময় ডিআইজি বলেন, ই-প্রসেকিউশনের মাধ্যমে যে কোন গাড়ীর আপডেট তথ্য তাৎক্ষনিক বাবে জানা যাবে। এতে করে একদিকে যেমন সময়ের অপচয় রোধ হবে অন্যদিকে দুর্নীতিও কমবে। যা আগে মেট্টো পলিটন পুলিশে ছিল এখন জেলায় জেলায় চালু করার পরিকল্পনার অংশ হিসাবে লক্ষ্মীপুরেও আজ চালু করা হলো।তিনি আরো বলেন, এই ব্যবস্থা চালু হওয়ায় এখন থেকে গাড়ির চালককে জরিমানার টাকা ট্রাফিক পুলিশ কার্যালয়ে যেতে হবে না, তাৎক্ষণিকভাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন। আগে ট্রাফিক কর্মকর্তারা জরিমানার একটি কাগজ দিয়ে ট্রাফিক অফিসে যোগাযোগ করতে বলতেন। তখন জরিমানার টাকা কম-বেশী করার সুযোগ ছিল কিন্তু এখন আর তা হবেনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএস সেবা), অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মংনে থোয়াই মারমা, মিমতানুর রহমান, ডি আই ওয়ান ইকবাল হোসেন, সদর থানার ওসি জসীম উদ্দিন, ডিবির ওসি আজিজুর রহমান, ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন প্রমুখ।
বিপি/কেজে/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]