৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামী টাকলু মিলন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামী টাকলু মিলন গ্রেফতার

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর ইসরাফিল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. মিলন ওরফে টাকলু মিলনকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৩মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। গতকাল রাতে সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মো. মিলন ওরফে টাকলু মিলন উপজেলার দত্তপাড়া দৈন্যপুর গ্রামের মৃত মুনছুর আহমদের ছেলে এবং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য। শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় চাঞ্চল্যকর ইসরাফিল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. মিলন ওরফে টাকলু মিলনকে গ্রেফতার করা হয়। টাকলু মিলন দীর্ঘদিন যাবত পলাতক ছিল। লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা জানান, ইসরাফিল হত্যা মামলার পলাতক আসামী মো. মিলন ওরফে টাকলু মিলনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি