৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে হোটেল ও কারখানায় ভ্রাম্যমান আদালতের অর্ধ লাখ টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে হোটেল ও কারখানায় ভ্রাম্যমান আদালতের অর্ধ লাখ টাকা জরিমানা

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : অতিরিক্ত গ্যাস ব্যবহারের অপরাধে লক্ষ্মীপুরে ৬ টি খাবার হোটেল ও ২টি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) সকালে পৌর শহরের ঝুমুর এলাকাসহ বিভিন্ন স্থানে পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতে অর্থ আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত লোড চেয়ে অতিরিক্ত লোডে অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করছে হোটেল ব্যবসায়ীরা। এমন অভিযোগে মঙ্গলবার সকালে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় ভ্রাম্যমান পরিচালনা করা হয়। এসময় রহমানিয়া হোটেল কে ১০ হাজার টাকা, উত্তর তেমুহনী সামিয়া হোটেল কে ৫ হাজার, থানা সড়কের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। অপর দিকে পৃথক অভিযানে বিসমিল্লাহ বেকারী কে ৫ হাজার, শাহীন হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টে ৫ হাজার, শ্রমিক হোটেল কে ৫ হাজার, মের্সাস ইসলাম অটো মুড়ি ফ্যাক্টরী কে ১০ হাজার এবং সুলতানিয়া চিড়া মিল কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানীর উপ-সহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষের নির্ধারিত লোডের অতিরিক্ত গ্যাস ব্যবহার করায় লক্ষ্মীপুরের ৬ হোটেল ও ২টি কারখানাকে ভ্রাম্যমান আদালতে অর্ধলাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট হোটেল মালিকদের সর্তক করে দেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি