৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে একই ইউনিয়নে বাবা চেয়ারম্যান ছেলে মেম্বার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে একই ইউনিয়নে বাবা চেয়ারম্যান ছেলে মেম্বার
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন। জানা যায়, বৃহস্পতিবারের নির্বাচনে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ. লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু ৩ হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১ হাজার ৫১৩ ভোট পেয়েছেন। এদিকে খালেদ সাইফুল্লাহর ছেলে নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। খালেদ সাইফুল্লাহ জানান, আল্লাহর রহমতে সততার সঙ্গে ৫ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি। উৎসবমুখর পরিবেশে তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার ওয়ারিশরা যেন সারাজীবন জনগণের খেদমত করতে পারে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি