৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থঃদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নিজেদের রেশন বাঁচিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৭ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থঃদের মাঝে ত্রাণ বিতরণ করেন ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কুমিল্লা সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। লকডাউনের এ পরিস্থিতিতে তিনি ঘরে ঘরে গিয়ে দুস্থঃদের মাঝে ৩০ প্যাকেট খাদ্য সামগ্রী, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এতে রয়েছে চাল, ডাল, লবন, পেঁয়াজ, তেল ও চিনি।করোনা মহামারীর এই কঠিন পরিস্থিতিতে অসহায় এবং খেটে খাওয়া মানুষদের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি