৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে দুলাভাইয়ের ধর্ষণে শালী অন্তসত্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে দুলাভাইয়ের ধর্ষণে শালী অন্তসত্তা

আব্দুল মালেক নিরব : লক্ষ্মীপুরে দুলা ভাইয়ের ধর্ষণের শিকার হয়ে শালী অন্তসত্তা হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অভিযুক্ত রাজু হোসেন। বিচার ছেয়ে ধারে ধারে ঘুরছে ভুক্তভোগীর পরিবার।

ঘটনা টি এলাকায় জানা যানি হলে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত রাজু একই এলাকার মফিজ মোল্লা বাড়ির মোহন মোল্লার বড় মেয়ে শারমিনের জামাতা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৬নং ওর্য়াডে চর আলী হাসান গ্রামের জলিল মোল্লার বাড়িতে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে ভিকটিম তার নানার বাড়িতে বেড়াতে আসে। এদিকে লম্পট রাজু আত্বীয়তার সুবাধে তার নানার বাড়িতে আসা যাওয়া করতে থাকে । গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ধর্ষিতার নানা, নানি তাকে বাড়িতে একা রেখে ফরিদপুর আটরশি দরবারে যায়। এই সুযোগ খালি বাড়িতে লম্পট রাজু শালীকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

গত ২০ জুলাই কিশোরীর শাররীক পরির্বতন দেখে তার মা তাকে স্ব্যাস্থ্য ক্লিনিকে নিয়ে পরিক্ষা নিরিক্ষা করালে ডাক্তার জানায় ভিকটিম পাঁচমাসের অন্তসত্তা। বিষয়টি এলাকায় জানা জানি হলে রাজুর শশুরকে জানালে তিনি ঘটনা ভিত্তি হীন বলে উড়িয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রভাবশালী মহল। ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগীর পরিবার। এবিষয়ে অভিযুক্ত রাজু বলেন, আমি মাঝে মধ্যে তাদের বাড়িতে যাওয়া আসা করতাম তবে ধর্ষণের বিষয়টি সত্য নয়।

শনিবার এ বিষয়ে  লক্ষ্মীপুরে সদর থানার (ওসি) আজিজুর রহমান মিয়া জানায়, উক্ত ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগতভাবে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি