লক্ষ্মীপুরে দুই পক্ষের হামলায় নিহত-১, গ্রেপ্তার-৬
আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের সদর উপজেলার পূর্ব বিজয়নগর এলাকায় দুই পক্ষের হামলায় বাধা দিতে গিয়ে বাবুল হোসেন (৫০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করেছে। নিহত বাবুল হোসেন একই গ্রামের মৃত শহিদ উল্লেখযোগ্য ছেলে। গ্রেপ্তারকৃত হচ্ছে বিজয়নগর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সোহেল হোসেন (২৯), দেলোয়ার হোসেনের ছেলে মিরাজ উদ্দিন (২২), দেলোয়ার হোসেনের ছেলে আবুল কাশেম (২২), আব্দুল কাদেরের ছেলে রাজু আহমেদ, শাহ আলমের ছেলে উজ¦ল (২০) ও জাহাঙ্গীরের ছেলে সম্রাট (৩৫)। এ ঘটনায় আজ সোমবার সকালে নিহতের স্ত্রী রৌশন আরা বেগম বাদী হয়ে ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০২ ধারায় ৬জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুচ্চ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় পূর্ব বিজয়নগর গ্রামে স্থানীয় শহিদ ও সোহেলের লোকজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এসময় তাদের মারধর বন্ধ করার জন্য এগিয়ে এলে দিন মজুর বাবুল হোসেনের ওপর হামলা করে তারা। এতে বাবুল হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৬জনকে আসামী একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে এজাহারভূক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি