৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে দুই নারীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে দুই নারীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে প্রকাশ্যে ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কয়েকজন স্থানীয় বখাটের বিরুদ্ধে। শুক্রবার (২১ মে) রাত সাড়ে ৯ টায় কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করা হচ্ছে। বিষয়টি নিয়ে চন্দ্রগঞ্জ থানায় শ্লীলতাহানির স্বীকার জোসনা বেগম(২৬) বাদী হয়ে বখাটে কামরুল(২২),মাকসুদ(২৬)জাহাঙ্গীর মোল্লা(৪০) সহ ৭ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেন। স্থানীয় এলাকাবাসি ও থানার অভিযোগ সূত্রে জানা যায় যে, শ্লীলতাহানির স্বীকার জোসনা বেগম এবং ভাইয়ের মেয়ে শিল্পী আক্তার (২১) কে নিয়ে শান্তিরহাট বাজারে,ডাক্তারের দোকানে গেলে বখাটে কামরুল ও মাকসুদ ঐ দুই নারীকে উত্তক্ত্য করতে থাকে,পরে রিক্সা দিয়ে বাড়ির উদ্দ্যেশে রওনা দিলে পথে রিক্সা দাঁড় করে কু-প্রস্তাব প্রদান করে এবং মোবাইল নাম্বার চায়। জোসনা বেগম মোবাইল নাম্বার দিতে অস্বীকার জানালে এবং প্রতিবাদ করলে এক পর্যায়ে বখাটে কামরুল ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর এবং প্রকাশ্যে শ্লীলতাহানি করে। বিষয়টি সম্পর্কে কামরুল থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি জোসনা বেগমের ভাই সিরাজ থেকে সিএনজি ভাড়ার টাকা পায়,টাকার কথা জিঙ্গাসা করলে জোসনা বেগম উত্তেজিত হয়ে পড়লে ২ পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ.কে ফজলুল হক জানান বিষয়টি ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি