লক্ষ্মীপুরে ডাকাতির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় কাজী মামুনুর রশিদ বাবলু নামে এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বাবলু সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক। এর আগে বুধবার সন্ধ্যায় সদর হাসপাতাল এলাকায় অভিযোন চালিয়ে ছাত্রলীগ নেতা বাবলুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ডাকাতির প্রস্তুতি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ২৬ আগষ্ট সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী এলাকার মোসলেহ উদ্দিনের বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এমন সংবাদে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়। পুলিশের ধারণা ওই ডাকাত দলের মধ্যে ছাত্রলীগ নেতা বুবলুও উপস্থিত ছিলো।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় ওই সময়ই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় বাবলুকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি