লক্ষ্মীপুরে বোমা ও গুলিসহ যুবদল নেতা আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকা থেকে ২০টি হাত বোমা ও ২৫ রাউন্ড গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেট (২৫)কে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত মাহফুজ দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পালেরহাট গ্রামের নুরুল আলমের ছেলে বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পালেরহাট বাজার থেকে মাহফুজুর রহমান বুলেটকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক হোসেন আলী মিঝি বাড়ীর একটি রান্না ঘরের পাশ থেকে ২০টি হাত বোমা ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। আটকৃকত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি