৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর জামিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর জামিন

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা : নির্বাচনী সহিংসতা মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর জামিন মঞ্জুর করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত।

এ সময় একই মামলায় তার সহোদর ও জেলা বিএনপির সদস্য ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপীকেও জামিন দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মো. শাহে নূর তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তার আইনজীবী হাছিবুর রহমান হাছিব জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে নির্বাচনী গণসংযোগকালে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ সদস্য, বিএনপির ২৫ ও আওয়ামী লীগের ছয়জন আহত হন।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর রাতে সদর উপজেলার কুশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা এ্যানী ও তার ভাই হ্যাপী চৌধুরীসহ বিএনপি-যুবদল-ছাত্রদল এবং অঙ্গসংগঠনের ১৪৬ নেতাকর্মীকে আসামি করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি