৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

আবদুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত নিজ নিজ উপজেলার রিটার্ণিং কর্মকর্তা ও সহকারি রিটার্ণিং কর্মকর্তার কাছে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমাদেন এসব প্রার্থীরা। প্রত্যেকটি উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে লক্ষ্মীপুর সদরে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন। রামগঞ্জে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন। রায়পুরে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। কমলনগর চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ৪ জন। রামগতি চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে প্রত্যেকটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সদরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক অব্দুল্লাহ আল নোমান, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, মহি উদ্দিন বকুল, স্বতন্ত্র ওয়াহিদুর রহমান। রামগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত মনির হোসেন চৌধুরী, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, স্বতন্ত্র সিরাজুল ইসলাম(এনপিপি)। রায়পুরে আওয়ামীলীগ মনোনীত অধ্যক্ষ মামুনুর রশিদ, বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার। কমলনগরে আওয়ামীলীগ সমর্থিত নুরুল আমিন মাষ্টার ও রেবেকা মহসীন, বিদ্রোহী প্রার্থী যুবলীগের মেজবাহ উদ্দিন বাপ্পি, দিদার হোসেনসহ ৯ জন। রামগতিতে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল ও হারুন মোল্লা ( বিকল্পধারা)।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি